জলময়ূর
উপন্যাস

জলময়ূর

জলময়ূর উপন্যাস একজন বাবার গল্প। মা পরিত্যক্ত একজন সন্তানের গল্প। মা পরিত্যক্ত সন্তানের একজন বাবার একই সঙ্গে বাবা ও মা হয়ে ওঠার গল্প। সন্তানকে লালন-পালন করে মানুষ করে গড়ে তোলার পরিবারিক, সামাজিক, আর্থিক ও মনস্তাত্ত্বিক সংগ্রামের গল্প। একাকিত্বের দহন অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প। একজন পিতার সংগ্রাম শেষে তার হার ও জিতের গল্প। একজন বাবা কি তার মাতৃহীন সন্তানকে সত্যিকারের মানুষ করতে পেরেছিলেন! নাকি দুশ্চরিত্র মায়ের অতীত একজন সন্তানের মনস্তাত্ত্বিক জগতকে তছনছ করে দিয়েছিল! মানুষ কতটুকু পারে তার জীবনের অতীতকে অতিক্রম করতে বা পালিয়ে যেতে! জলময়ূর এমনই একটি সামাজিক জীবন ও মূল্যবোধের গল্প। যেখানে সমাজ ও সম্পর্কের নানাবিধ সহজ ও জটিল মনস্তাত্ত্বিক ঘটনা ও টানাপোড়েনে সমৃদ্ধ হয়েছে উপন্যাসটি। জলময়ূরকে একটি মনস্তাত্ত্বিক থ্রিলার জনরার উপন্যাসও বলা যায়।

প্রকাশক: নব সাহিত্য
ISBN: 978-984-95479-6-9
প্রকাশকাল: ফেব্রুয়ারী ২০২১
মূল্য:300.00
1

অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিনুন