ছোটগল্প

আমার পরিচিত

২১/১১/২০২৫

আমি জানি এবং বিশ্বাস করি যে। মৃত্যুর পরে পরকালে আমি থাকব। আমার পূণ্য থাকবে, পাপ থাকবে। থাকবে মুসলিম উম্মাহসহ সকল মানবজাতি। থাকবে আমার পরিচিত এবং অপরিচিত সকল মানুষ। তবে এই বিশ্বাসে বিশ্বাস রেখেও। মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে আমার মনে। আচ্ছা এই যে আমার এই দুনিয়ার এত এতকিছু পরকালে থাকবে। এর সঙ্গে কি আমার অনুভূতিগুলোও পরকালে থাকবে! ঠিক এখন যেমন অনুভূতি আছে আমার আল্লাহর সম্পর্কে, মানুষ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, আমার জন্ম ও মৃত্যু সম্পর্কে। দুঃখ, সুখ সম্পর্ক, ভাবনা, ভালোলাগা সম্পর্কে। এই এখনকার অনুভূতিগুলো কি থাকবে পরকালে আমার মন ও মগজে! আমি বিভিন্ন জনার মাধ্যমে বিভিন্ন মাওলানা ও মুফতিদের কাছে জিজ্ঞেস করিয়েছি বিষয়টা। এক একজন এক এক রকম করে জবাব বলেছেন। কেউ বলেন হয়তো থাকবে হয়তো থাকবে না কিংবা হয়তো পরকালের সময়টা বেহেশতি হলে এত আনন্দের হবে যে পৃথিবীর এই অনুভূতিগুলো আর মনেই আসবে না। আর দোযখে গেলে দোযখের শাস্তি এত তীব্র ও ভয়াবহ হবে যে। তখন আর মনে আসবে না এই পৃথিবীর বহু বহু অনুভূতি। কেউ কেউ বলেন, আমরা ইয়া নফসি ইয়া নফসি করব। আরও অনেক অনেক বয়ান রয়েছে পরকাল সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে। আপনারা কেউ কি বলতে পারেন! কেউ কি জানেন! আমাদের এখনকার অনুভূতিগুলো, একান্ত মনের মানবিক ও বিশুদ্ধ বোধ, অনুভূতিগুলো,ভাবনাগুলো কি পরপারে আমাদের মন-মগজের মধ্যে থাকবে? কোরআন হাদিসের আলোকেই বলুন প্লিজ।

পাঠকের মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য দিন

দ্রষ্টব্য: আপনার মন্তব্য প্রকাশ করার আগে অ্যাডমিন দ্বারা মডারেট করা হবে।