আমি ওর প্রেমে পড়লাম
কবিতা

আমি ওর প্রেমে পড়লাম

১৫/৯/২০২৬

আমি ওর প্রেমে পড়লাম

~ নাজনীন নাহার

১৫.০৯.২০২৬


আমি ওকে বারবার বলেছিলাম,

ওভাবে তাকিও না!

আমি ওকে বুঝিয়ে বলেছিলাম,

চোখ থাকলেই ওভাবে তাকাতে নেই!

ও আমার কথার অর্থ বুঝতে পারেনি,

ও আমার সতর্ক বার্তায় একেবারেই কান দেয়নি,

ও ঠিক ওভাবেই তাকিয়েছিল!

ওর চোখ আমার অস্তিত্ব ভেদ করে,

আমার অন্তরাত্মায় টোকা দিয়েছিল!

তারপর যা হবার তাই হলো,

আমি হুড়মুড় করে ওর প্রেমে পড়লাম!

মূর্ধন্য ষ এর মতো দুই প্যাঁচে আমি ওর প্রেমে জড়িয়ে-পেঁচিয়ে গেলাম!

আমি একটু একটু করে,

ওর মায়ায় ডুবলাম!

আমি একটু একটু করে,

ওর চোখের নেশা ভেদ করে ও হৃৎপিণ্ডের রক্ত প্রবাহে মিশে গেলাম!

আমি একটু একটু করে,

ওর প্রেমে আটকে গেলাম।

আমি একটু একটু করে,

পূর্ণরূপে ওর প্রেমে পড়লাম!

পাঠকের মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য দিন

দ্রষ্টব্য: আপনার মন্তব্য প্রকাশ করার আগে অ্যাডমিন দ্বারা মডারেট করা হবে।