বলুন হে মহান রব!
কবিতা

বলুন হে মহান রব!

২০/৫/২০২৬

ধর্ষণ
যৌন বিকৃতি
কন্যাশিশু নির্যাতন
বীভৎসতা
সামাজিক অবক্ষয়

বলুন হে মহান রব! ~ নাজনীন নাহার ২০.০৫.২০২৬ আমি এখন জিজ্ঞেস করছি, এবং আমি আমার মৃত্যুর পরেও আমার আল্লাহকে জিজ্ঞেস করব। হে রব! নারীর শরীর তৈরি করার সময় আপনার বোধ, চিন্তা, পরিকল্পনা ও অনুভূতি কী ছিল? জিজ্ঞেস করব, আপনি ফেরেশতাদেরকে নারী শরীর সৃষ্টি করার সময় কী কী নির্দেশনা দিয়েছিলেন? বলব, হে দয়াময় আল্লাহ! আপনি পুরুষের শরীর ও মনে কী কী ভয়ংকর কামুক বিষ ঢুকিয়ে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন? আমি জিজ্ঞেস করব হে মহান রব! আপনি নারীর নাম মানুষ রেখে পুরুষদের মধ্যে অমানুষত্ব ঢুকিয়ে দিয়েছেন ঠিক কোন নিয়তে? বলব, আমাকে ক্ষমা করুন এবং বলুন হে মহাশক্তিশালী রব! আপনি এক একটা আড়াই, তিন, চার, সাত বছরের কন্যাশিশুদের শরীরে এমন কি নেশা বুনে দিয়েছেন যে, অধিকাংশ পুরুষ তাদের যৌন বিকৃতির লালসা মেটাতে এভাবে শেষ করে দিচ্ছে কন্যাশিশুদের সম্ভ্রম ও জীবন! আমি এখন এবং আমার মৃত্যুর পরে, নতজানু হয়ে অত্যন্ত বিনয়ের সাথে আমার মহান সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করব। হে রব! ধর্ষক পুরুষ কর্তৃক নারীদের উপর এত বীভৎস অত্যাচার দেখেও, আপনি কীভাবে চুপ করে থাকেন হে রব? আমি জিজ্ঞেস করছি এবং জিজ্ঞেস করব হে রব! আপনি একজন পিতারূপে, ভাইরূপে, স্বামী ও পুত্ররূপে, নারীর বিরুদ্ধে এক একজন পুরুষকে কীভাবে ধর্ষক ও হায়েনারূপে মেনে নেন হে রব! আমাকে ক্ষমা করুন হে রব, এবং বলুন এপস্টিন থেকে শুরু করে বাংলাদেশ, এবং বিশ্বনেতাদের থেকে শুরু করে সাধারণ রিকশার মেকানিক! নারী শিশুদের উপর এদের এত বীভৎস যৌন বিকৃতি কেন হে রব! আপনি ছাড়া আর কাকে জিজ্ঞেস করব? কার কাছে বলব হে রব! 😭😭😭

পাঠকের মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য দিন

দ্রষ্টব্য: আপনার মন্তব্য প্রকাশ করার আগে অ্যাডমিন দ্বারা মডারেট করা হবে।